নড়াইল, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে হত্যা মামলার এক আসামিকে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত নুরুল আলম রাসেল (২৯) ওই গ্রামের ফয়জুল শেখের ছেলে।
মঙ্গলবার রাতে রাসেল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে লোহাগড়া থানার ওসি গোলাম মোস্তফা বলেন, রাত ৯টার দিকে অজ্ঞাত কয়েকব্যক্তি রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে গ্রামের লস্করের ভিটা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি আরো বলেন, রাসেলের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার সাক্ষী। মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০২৬ ঘ.
bdnews24