২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাতাদের সঙ্গে একক উন্নয়ন কৌশলে কাজ করতে রাজি সরকার

উন্নয়ন কর্মপন্থা ঠিক করতে একক কৌশলে দাতাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 05:40 PM

Updated : 24 Aug 2022, 06:50 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন কর্মপন্থা ঠিক করতে একক কৌশলে দাতাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে সরকার। প্রায় সাড়ে চার বছর পর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) রুদ্ধদ্বার বৈঠক শেষে মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা জানিয়ে বলেন, "জয়েন্ট কো-অপারেশন স্ট্র্যাটেজি নামে একটি দলিল তৈরি করে তারা (উন্নয়ন সহযোগী) আমাদের দিয়েছে। আমরা কীভাবে এগুবো তার নির্দেশনা থাকবে এতে।" তিনি জানান, 'জয়েন্ট কো-অপারেশন স্ট্র্যাটেজি'র ব্যাপারে আগামী জুন মাসের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবে। উন্নয়ন কর্মকাণ্ড কতটুকু সফল হলো তার মূল্যায়নের জন্য যৌথ কর্মপরিকল্পনা করা হবে বলেও তিনি জানান। মুহিত বলেন, "এ লক্ষ্যে জয়েন্ট অ্যাকশন প্ল্যান ফর এইড ইফেক্টিভনেস তৈরি করা হবে। এর উদ্দেশ্য হবে- উন্নয়নে আমাদের দুর্বলতা ঠিক-ঠাক করা।" তিনি জানান, বিদেশি সাহায্য কতটা দক্ষভাবে ব্যবহার করা যায় তা যৌথ কর্মপরিকল্পনার মাধ্যেমে ঠিক করা হবে। বাংলাদেশের 'উন্নয়ন সহযোগী' ও সরকারের মধ্যকার বৈঠক (বিডিএফ) 'সফল' হয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী জানান, তারা আরো সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, "বৈঠকে আমরা সংশোধিত দ্বিতীয় দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি-২) উপস্থাপন করেছি। তারা এটাকে গ্রহণ করেছে। এটার জন্য আর্থিক ও কারিগরী সহায়তা শুধু অব্যাহতই থাকবে না, ভবিষ্যতে আরো বাড়বে বলে তারা জানিয়েছেন।" পিআরএসপি-২ থেকে ২৪৬ দশমিক ৮২ বিলিয়ন টাকা বাড়িয়ে সংশোধিত দ্বিতীয় কৌশলপত্র বাস্তবায়নের মোট ব্যয় ধরা হয়েছে ২৮১৪ দশমিক ৮১ বিলিয়ন টাকা। এতে সম্পদের ঘাটতি হিসাব করা হয়েছে ৮৭৪ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। অর্থমন্ত্রী জানান, দুদিনের বৈঠকে প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকার ছাড়া গণতান্ত্রিক তিনটি প্রতিষ্ঠানের ক্ষমতা বাড়ানো, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ, রাজস্ব আদায় বাড়ানো, বিদ্যুৎ ও জালানির দাম বাড়ানো, পানি সম্পদ কার্যক্রম, পরিবেশ তহবিলের ভাগাভাগি, যোগাযোগ ও পরিবহনের উন্নতি এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির অবকাঠামো উন্নয়নের ব্যাপারে ঐকমত্য হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার সংসদীয় স্থায়ী কমিটি, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগকে শক্তিশালী ও স্বচ্ছ করার ব্যাপারে উন্নয়ন সহযোগীরা পরামর্শ দিয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "এছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছে। এ ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি।" সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেন, "তারা কতগুলো বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে। এর মধ্যে রয়েছে দুর্নীতি ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। "আমরা বলেছি দুর্নীতি কমাতে হবে। এর কোনো বিকল্প নেই। সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণও করতে চায়।" তিনি জানান, দাতা দেশ এবং ঋণদাতা সংস্থাগুলোর কর্মকর্তারা প্রকল্পভিত্তিক বরাদ্দ না দিয়ে খাতভিত্তিক বরাদ্দ দেওয়ার পরামর্শও দিয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানি অর্থমন্ত্রী বলেন, "আমাদের লক্ষ্য ২০১৩ সালের মধ্যে ৭০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এজন্য সাড়ে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রয়োজন। বৈঠকে আমরা এটা জানিয়েছি। "এর কিছুটা দেবে সরকার, কিছুটা উন্নয়ন সহযোগী এবং বেশিরভাগ দেবে বেসরকারি খাত।" জ্বালানি খাতের ব্যাপারে মুহিত বলেন, "আমরা জ্বালানির বিভিন্ন উৎস খুঁজে দেখার কথা বলেছি। তারা নবায়নযোগ্য জ্বালানির জন্য একটি প্রতিষ্ঠান করতে বলেছে।" বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর ব্যাপারে তিনি বলেন, "বিদ্যুৎ ও জ্বালানির দাম এমনভাবে করতে হবে যাতে এখাতে লাভের জন্য বিদেশি বিনিয়োগ আসে আবার গরীব মানুষেরও ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এ দুয়ের মধ্যে ভারসাম্য আনতে হবে।" রাজস্ব আদায় বাংলাদেশের রাজস্ব আদায় পদ্ধতিকে দুর্বল হিসেবে আখ্যায়িত করে একে শক্তিশালী করার পরামর্শ দিয়েছে দাতা প্রতিনিধিরা। মুহিত বলেন, "তারা বলেছে তোমাদের রেভিনিউ কালেকশন পদ্ধতি দুর্বল। এটাকে জোরদার করতে হবে।" "আমি এর আগেও বলেছি রাজস্ব আদায় আমরা বাড়াবো। এই সরকারের আমলেই সরকারের ব্যয় জাতীয় আয়ের ১৬ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হবে।" পরিবহন ও যোগাযোগ অর্থমন্ত্রী বলেন, "উন্নয়ন সহযোগীরা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছে। তারা বলেছে, কোনও একটিকে না করে সড়ক, রেল, নৌ, বিমান সবগুলোরই গুরুত্ব দিতে হবে। রুরাল ডেভেলপমেন্টের ওপরও তারা গুরুত্ব দিতে বলেছে।" পানি সম্পদ মুহিত বলেন, "পানি সম্পদ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী খনন ও পানি নিষ্কাশন করা এবং খরা, বন্যা মোকাবিলা করতে হবে। এ ব্যাপারেও আমরা একমত হয়েছি।" তথ্যপ্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রামে-গঞ্জে তথ্যপ্রযুক্তি সেবার অবকাঠামো তৈরির ওপর বিদেশিরা গুরুত্ব দিয়েছেন বলে জানান মুহিত। দুদিনের বৈঠকে ছয়টি অধিবেশনে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা হয়। বিষয়গুলো হলো