২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ গঠন পর্যন্ত সাঈদীকে আটক রাখার আবেদন

আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আটক রাখার আবেদন জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 06:18 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আটক রাখার আবেদন জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একাত্তরে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারে গঠিত ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেল ও তদন্ত দল বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়ে এ আবেদন জানায়। আগামী ২৯ ডিসেম্বর এ আবেদনের ওপর শুনানি হবে। এ বিষয়ে আইনজীবী প্যানেলের সদস্য মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, "সাঈদীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আরো সাক্ষ্য-প্রমাণের জন্য সময় প্রয়োজন। এজন্য অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন জানানো হয়েছে।" এ সময় ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে যুদ্ধাপরাধের অভিযোগে ২৯ ডিসেম্বর পর্যন্ত আটক রাখার জন্য গত ২ নভেম্বর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। কারাবন্দি সাঈদীকে আটক রাখার আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের তিন বিচারক মো. নিজামুল হক, এটিএম ফজলে কবির ও একেএম জহির আহমেদের প্যানেল এ আদেশ দেয়। সেদিন তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন ২৩ ডিসেম্বর পেশ করারও আদেশ দেওয়া হয়। ২ নভেম্বর আদালতের কার্যক্রমের শুরুতেই প্রসিকিউশনের পক্ষে আইনজীবী সৈয়দ হায়দার আলী গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার আবেদন করেন। তিনি বলেন, "সাঈদীর বিরুদ্ধে একাত্তরে পিরোজপুরে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণসহ নানা অভিযোগের তথ্য-প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার রাখা প্রয়োজন। তিনি বাইরে থাকলে তদন্ত বাধাগ্রস্ত হবে।" ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর ৩/২ ধারার অপরাধ তদন্তের স্বার্থে সাঈদীকে আটক দেখানোর জন্য ওই আবেদন জানানো হয়। এ ধারায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। এ বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের পর সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ চার নেতাকে গ্রেপ্তার করা হয়। স