২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

রাজবাড়ী, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় রাজু খানকে। রাজু একজন অস্ত্রব্যবসায়ী বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন। তার কাছ থেকে একটি পাকিস্তানে তৈরি বন্দুক, দেশে তৈরি ছয়টি সাটারগান, ৪৮ রাউন্ড গুলি, একটি করে চাপাতি ও তরবারি উদ্ধার করা হয়। ফরিদপুর র‌্যাব-৮ এর অধিনায়ক ক্যাপ্টেন সিরাজুল ইসলাম বলেন, রাজু খানকে গ্রেপ্তার করে তার বসত ঘরের বিভিন্ন স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। র‌্যাব কর্মকর্তা আরো বলেন, রাজু খান দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্র জোগাড় করে রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থিদের কাছে সরবরাহ করত। পাংশা থানার উপ-পরিদর্শক স্বপন কুমার দাস বলেন, অস্ত্রসহ রাজুকে বিকালে থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.