২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যনীতির খসড়া চূড়ান্ত, জানালেন উপদেষ্টা

জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া চূড়ান্ত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, আগামী বছরের জানুয়ারিতে তা সংসদে উত্থাপন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 06:03 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া চূড়ান্ত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, আগামী বছরের জানুয়ারিতে তা সংসদে উত্থাপন করা হবে। মঙ্গলবার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে '৬ষ্ঠ বার্ষিক সম্মেলন ও আন্তজার্তিক বৈজ্ঞানিক সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টা বলেন, "নতুন স্বাস্থ্য নীতি চূড়ান্ত করা হয়েছে, তা মন্ত্রিপরিষদের বৈঠকে পাস হওয়ার পর সংসদে উত্থাপন করা হবে।" স্বাস্থ্যনীতি চূড়ান্ত করতে কেন এত সময় লাগছে- জানতে চাওয়া হলে মোদাচ্ছের বলেন, "স্বাস্থ্যনীতির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় সংসদে পাস করতে হবে কিনা তা নিয়ে মতদ্বৈততা ছিলো, বর্তমানে সিদ্ধান্ত হয়েছে প্রয়োজনে এ নীতি সংসদে পাস করানো হবে।" স্বাস্থ্য খাকে সরকার সফল দাবি করে তিনি বলেন, এ খাতে দুর্নীতি অনেক কমেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় অধ্যাপক এমআর খান বক্তব্য রাখেন। এছাড়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুণ অর রশীদ, সেক্রেটারী জেনারেল অধ্যাপক মুহিবর রহমান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১২০৩ ঘ.