২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুমতি নদীতে অবৈধ পাটাতন উচ্ছেদ

মাছ চাষের জন্য নড়াইলে মধুমতি নদীতে অবৈধভাবে স্থাপন করা পাটাতন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

নড়াইল, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাছ চাষের জন্য নড়াইলে মধুমতি নদীতে অবৈধভাবে স্থাপন করা পাটাতন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লোহাগড়া উপজেলার মহিষাপাড়ায় এই অভিযান চালানো হয়। সরকারি নিয়ম অনুযায়ী মাছ করছেন দাবি করে স্থানীয়রা উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল অভিযানে নেতৃত্ব দেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় একটি মহল লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামে মধুমতি নদীতে অবৈধভাবে পাটাতন স্থাপন করে মাছ চাষ করছিলো। তিনি জানান, অভিযানের শুরুতে স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় সামান্য বিশৃঙ্খলার সৃষ্টি হলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। মহিষাপাড়া এলাকার বাসিন্দা মো. তানভীর (৩৫) দাবি করেন, এলাকাবাসী সরকারি আইন মেনে মধুমতি নদীতে চার ইঞ্চি ফাঁকা পাটাতন দিয়ে মাছ চাষ করছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালত বিনা নোটিশে পাটাতন উচ্ছেদ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএবি/১৯২৭ ঘ.