নাটোর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ তৎপর থাকলে নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে রক্ষা করা যেত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
রোববার নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
সানাউল্লাহ নূরের হত্যাকাণ্ডের জন্য তিনি বিএনপির অবহেলাকেও দায়ী করেন।
বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শুরু হয়।
সভার শুরুতে কমিটির উপদেষ্টা স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্টের (এএসপি) কাছে সানাউলল্লাহ নূর হত্যাকাণ্ডের বিবরণ শোনেন।
এরপর তিনি বলেন, "ঘটনার আগে পুলিশ নির্লিপ্ত ছিল। বনপাড়ায় বিএনপির একজন সাবেক মন্ত্রী আসছেন জেনেও কেন তার অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি তা রহস্যজনক।
"এটা কর্তব্য অবহেলার সামিল। এটা পুলিশের ব্যর্থতা। জেলার মন্ত্রী হিসেবে এটা আমারও ব্যর্থতা।"
প্রতিমন্ত্রী জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, "আজ আমরা ক্ষমতায় আছি। সব সময় তো থাকব না। যেদিন ক্ষমতায় থাকব না সেদিন পুলিশের এ ধরনের অবহেলার কারণে আমাদেরও মৃত্যু হতে পারে।
"তাই আমাদের সময় থেকে দেখতে চাই, পুলিশ বিরোধী দলের নেতা-কর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক।"
ওইদিন সাবেক উপমন্ত্রী দুলুর আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোরও সমালোচনা করেন তিনি।
বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে আহাদ আলী বলেন, বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে আগে থেকে কোথায় কি করবে জানালে এই ঘটনা ঘটতো না।
এছাড়া তারা সময়মতো চেয়ারম্যানকে চিকিৎসা দিতে পারেননি। এটা তাদের অবহেলার কারণে হয়েছে।
প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নাসিরুল ইসলাম বলেন, "যেভাবেই হউক সম্মিলিত ব্যর্থতার কারণে আমরা চেয়ারম্যান সানাউল্ল
bdnews24