২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তিনশ' বস্তা সার জব্দ

অবৈধভাবে কিনে গুদামজাত করার অভিযোগে সিরাজগঞ্জে তিনশ' বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে কিনে গুদামজাত করার অভিযোগে সিরাজগঞ্জে তিনশ' বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে সার ব্যবসায়ীকে। শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলার সরিষাকুল বাজার থেকে এসব সার জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটক আবু জাফর (৫০) উপজেলার গাড়দহ ইউনিয়নের মশিপুর গ্রামের বাসিন্দা। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, সার ব্যবসায়ী জাফর বৃহস্পতিবার রাতে নরসিংদী থেকে চোরাইপথে ৩০০ বস্তা ইউরিয়া সার কিনে এনে সরিষাকুল বাজারে নিজের গুদামে রাখেন। খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। সার জব্দ করে স্থানীয় বাজার কমিটির সভাপতি আব্দুল কুদ্দুসের জিম্মায় রাখা হয়েছে বলে পুলিশ জানায়। বিকাল সাড়ে ৫টার দিকে এসআই শরিফুল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.