ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্বাস্থ্য বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জন কার্যালয়ে ভাংচুর করে বিক্ষোভকারীরা।
রোববার বেলা ১১টার দিকে 'সচেতন নাগরিক সমাজ' এর ব্যানারে চাকরি প্রার্থী, মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজের নেতাকর্মীরা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে।
তারা কার্যালয়ের কয়েকটি জানালা ও নামফলক ভাংচুর করে। এ সময় কর্মকর্তা ও কর্মচারীরা কার্যালয় ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাগরিক সমাজের অভিযোগ, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবু সাঈদ ৩-৪ লাখ টাকা করে ঘুষ নিয়ে বিভিন্ন জনকে চাকরি দিয়েছেন।
এছাড়া চাকরি না দিয়ে টাকা অত্মসাতেরও চেষ্টা চালাচ্ছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগে গত সপ্তাহের সোম থেকে বুধবার পর্যন্ত কম্পিউটার অপারেটর, ওয়ার্ডবয়, এমএলএসএস, ঝাড়
bdnews24