গাজীপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অফিসে যাওয়ার পথে শনিবার সকালে ট্রাক চাপায় গাজীপুর আনসার একাডেমির এক নারী আনসার (অঙ্গীভূত) নিহত হয়েছেন।
তার নাম নাসিমা আক্তার (৫০)।
সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার কর্তব্যরত এএসআই মো. মোস্তাফিজুর রহমান।
তিনি আরো জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনসার একাডেমির সার্কেল অ্যাডজুটেন্ট মো. মিরাজুল ইসলাম জানান, নিহত নাসিমা একাডেমিতে অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে কেন্দ্রীয় মেসে বাবুর্চির সহকারীর কাজ করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২৫২ ঘ.
bdnews24