২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাতের জন্য প্রস্তত হচ্ছে বৃহত্তম ঈদগাহ শোলাকিয়া

প্রতিবারের মত এবারও বাংলাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার ঈদুল ফিতরের জামাত হবে এ মাঠে ১৮২তম ঈদ জামাত। সকাল ১১টায় জামাত হবে। ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। কিশোরগঞ্জ সদর আসনের সাংসদ স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শোলাকিয়ায় ঈদের নামাজ পড়বেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

মারুফ আহমেদ কিশোরগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিবারের মত এবারও বাংলাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার ঈদুল ফিতরের জামাত হবে এ মাঠে ১৮২তম ঈদ জামাত। সকাল ১১টায় জামাত হবে। ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। কিশোরগঞ্জ সদর আসনের সাংসদ স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শোলাকিয়ায় ঈদের নামাজ পড়বেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইমামতি নিয়ে টানাপড়েনের মধ্যে এবার সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্রমিকরা ব্যস্ত কাতারের লাইন টানা, মাঠ পরিস্কার, ধোয়ামোছা ও ঈদগাহ মাঠের স্থাপনায় রং দেওয়ার কাজে। বারো ভূঁইয়ার অন্যতম ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জে জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির ওপর এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন। এই মাঠে প্রথম অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসল্লি অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় "সোয়া লাখি মাঠ"। সেখান থেকেই কালক্রমে এর নাম হয়েছে শোলাকিয়া মাঠ। বিশাল এই মাঠের মধ্যে মোট কাতার রয়েছে ২৬৫টি। প্রতি কাতারে পাঁচ শতাধিক মুসল্লি দাঁড়াতে পারেন। মাঠের বাইরে আশপাশের বিরাট এলাকা মিলিয়ে জামাতে অংশ নেওয়া লোকের সংখ্যা আড়াই থেকে তিন লাখ ছাড়িয়ে যায়। এই ঈদের জামাতের পরিচিতির কারণে দেশের দূর দূরান্তের জেলা এমনকি বাইরের কয়েকটি দেশ থেকেও অনেকে অংশ নেন। জামাতে অংশ নিতে ঈদের ২/৩ দিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের আগমন শুরু হয়। বাইরে থেকে আসা মুসল্লি