২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সন্দেহভাজন জেএমবি সদস্য আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঠাকুরপাড়া থেকে শুক্রবার গভীর রাতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঠাকুরপাড়া থেকে শুক্রবার গভীর রাতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত সবুজ মিয়া (২৫) ঠাকুরপাড়ার তাজুল ইসলামের ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও বিভিন্ন থানায় জেএমবি'র নানা নাশকতামূলক ঘটনার সঙ্গে সবুজের যুক্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে। ওসি জানান, সবুজ এখন পর্যন্ত র‌্যাব হেফাজতে আছেন। পুলিশে সোপর্দ করা হয়নি। কোনো মামলাও হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪১ ঘ.