২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় একটি পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিবারটির ছয় সদস্যকে শনিবার সকালে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় একটি পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিবারটির ছয় সদস্যকে শনিবার সকালে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গৃহকর্তা অজয় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা তাদের রাতের খাবারের মধ্যে কৌশলে নেশা জাতীয় দ্রব্য মেশায়। রাত ১০টার দিকে পরিবারের সবাই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। এ সুযোগে তারা সর্বস্ব লুট করে নিয়ে যায়। তিনি বলেন, "অজ্ঞান পার্টির সদস্যরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।" গোপালগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক চৌধুরী ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই পরিবারের ছয় সদস্যকে শনিবার সকালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৫২ ঘ.