২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভেজাল ঘি আটক, কারখানা সিলগালা

চট্টগ্রাম নগরীতে শনিবার দুই ট্রাক ভেজাল ঘি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ডানোপা নামের একটি কারখানার উৎপাদিত এসব ঘি গুদামে নেওয়ার সময় আটক করা হয়। নোংরা পরিবেশে ঘি প্রস্তুতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কারাখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীতে শনিবার দুই ট্রাক ভেজাল ঘি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ডানোপা নামের একটি কারখানার উৎপাদিত এসব ঘি গুদামে নেওয়ার সময় আটক করা হয়। নোংরা পরিবেশে ঘি প্রস্তুতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কারাখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট নুরুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর বায়েজীদ এলাকায় এ অভিযান চালায়। ম্যাজিস্ট্রেট নুরুল হক সাংবাদিকেদের জানান, তাহের ফুড প্রোডাক্টের সহযোগী প্রতিষ্ঠান ডানাপো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই ঘি উৎপাদন করছে। এ জন্য কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। কারখানার উৎপাদিত দুই ট্রাক ঘি জব্দ করা হয়েছে। আরেকটি ভ্রাম্যমাণ আদালত নগরীর চট্টেশ্বরী রোডের এসবি এন্টাপ্রাইজকে ভেজাল ঘি তৈরির অপরাধে ৩৯ হাজার টাকা এবং হামজারবাগের এ সেভেন নামক সেমাই কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া একই এলাকার এমইআই নামের আরেকটি ঘি কারখানাকে বিএসটিআই'র অনুমোদন না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই, র‌্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২৩০০ ঘ.