২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার উদ্যোগ

বান্দরবানের লামা উপজেলায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ জন্য তিনি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া পাহাড় ধসে আহতদের চিকিৎসাসহ এ ঘটনায় এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

বান্দরবান, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের লামা উপজেলায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ জন্য তিনি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া পাহাড় ধসে আহতদের চিকিৎসাসহ এ ঘটনায় এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে লামার আজিজনগর ও গজালিয়া ইউনিয়নে পাহাড় ধসে ১০ নিহত এবং ১১জন আহত হন। শনিবার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে পাহাড় ধসে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পাহাড় ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত উপজেলার প্রায় আড়াইশ পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের ত্রাণ দেওয়া হবে। ইউএনও জানান, আজিজ নগরে যেসব লোক এখনও পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, আজিজ নগরে বিএম স্কুল, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তামিরি মিল্লাত মাদ্রাসায় অস্থায়ীভাবে তিনটি আশ্রয় কেন্দ্র স্থাপন করে সেখানে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন ও ইউপি চেয়ারম্যান তাদের খাবারের ব্যবস্থা করেছে। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পানিবিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। লামা পৌর মেয়র তাজুল ইসলাম জানান, গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে কয়েকশ' পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.