২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওায়ের নন্দীপাড়ায় শুক্রবার রাতে হালিমা খাতুন হত্যার ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জুয়েল হালিমা খাতুনের নাত জামাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 07:16 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁওায়ের নন্দীপাড়ায় শুক্রবার রাতে হালিমা খাতুন হত্যার ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জুয়েল হালিমা খাতুনের নাত জামাই। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হালিমা খাতুন (৬৫) ও আবদুল জলিলকে (২৫) কুপিয়ে মারাত্মক জখম করা হয়। হালিমা ঘটনাস্থলে মারা যান। জলিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খিলগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নব জ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খিলগাঁওয়ের ঝিলপার এলাকা থেকে শুক্রবার রাত সোয়া ১টার দিকে জুয়েলকে আমরা গ্রেপ্তার করেছি। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।" জুয়েল পুলিশকে বলেছে, পারিবারিক কলহের জের ধরে জুয়েল তার তালাকপ্রাপ্তা স্ত্রী'র নানি হালিমা খাতুন এবং মামা আবদুল জলিলকে কোপায়। হালিমার বাসা ১০৮৮ পশ্চিম নন্দীপাড়ায়। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/০০৫৯ ঘ.