যশোর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মাওলানা সাখাওয়াত হোসেনকে রোববার গভীর রাতে যশোরের কেশবপুর উপজেলা সদরের নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
নিরাপত্তার কারণে তাকে কেশবপুর থানায় না রেখে রাতেই কোতোয়ালি থানার নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ সুপার দিদার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, '৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগে কেশবপুরের বুড়লি গ্রামের সাজ্জাদ হোসেন মোল্লার দায়েরকৃত মামলায় সাখাওয়াতকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, "যুদ্ধাপরাধের অভিযোগে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে এ পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় জামিন পেয়েছেন তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএস/এফএফ/এইচএ/১৩৪০ ঘ.
bdnews24