২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভারতীয় মদসহ মহিলা আটক

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর বাজার থেকে বুধবার ভারতীয় মদসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। চায়না (৩৫) নামের মহিলাটি সদর উপজেলার আলিপুর গ্রামের গড়াই মণ্ডলের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

সাতক্ষীরা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর বাজার থেকে বুধবার ভারতীয় মদসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। চায়না (৩৫) নামের মহিলাটি সদর উপজেলার আলিপুর গ্রামের গড়াই মণ্ডলের স্ত্রী। সদর থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ জানান, বিকেলে আলিপুর বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরার জন্য চায়নাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয় বলে উল্লেখ করে তিনি বলেন, প্যাকেটে চার বোতল ভারতীয় মদ ছিল। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/ডিডি/২২২৫ ঘ.