২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদ মার্চেন্টদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে: পুলিশ

ভারতের সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের কথিত সহযোগী বাংলাদেশে আটক হওয়া দাউদ মার্চেন্ট ও তার দুই সহযোগীর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। দাউদসহ তিনজনকে ৮ দিনের রিমান্ড শেষে রোববার আদালতে পাঠিয়ে আবারও রিমান্ড চাইবে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, ০৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভারতের সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের কথিত সহযোগী বাংলাদেশে আটক হওয়া দাউদ মার্চেন্ট ও তার দুই সহযোগীর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। দাউদসহ তিনজনকে ৮ দিনের রিমান্ড শেষে রোববার আদালতে পাঠিয়ে আবারও রিমান্ড চাইবে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া ওই 'গুরুত্বপূণর্' তথ্য যাচাই করতেই তাদের আবার হেফাজতে নেওয়া প্রয়োজন বলে গোয়েন্দা পুলিশ বলছে। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে দ্বিতীয় দফা আদালতে পাঠানো হবে। মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দাউদ মার্চেন্ট এবং সহযোগী জাহিদের সঙ্গে যোগাযোগ ছিল এমন অনেকের নাম পাওয়া গেছে। তারা দাউদদের মাধ্যমে মুম্বাইয়ের 'মাফিয়া ডন' দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করতো। এদের অনেকেই এখন গা ঢাকা দিয়েছে। তবে দু'একজনকে খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার। তিনি জানান, রোববার রাতে এজন্য একটি বড় অভিযান চালাবে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের ছাড়াও গোয়েন্দা পুলিশ রোববার পর্যন্ত মোট চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে। এদের মধ্যে একজন জাহিদ শেখের বান্ধবী। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ার পৌর কাউন্সিলর ফারুককেও জিজ্ঞাসাবাদ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লাকেও সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে। মেয়র দাউদ মার্চেন্টের বাংলাদেশী পাসপোর্ট করার সময় কাউন্সিলরের সুপারিশে প্রত্যয়নপত্র দিয়েছিলেন। ২৬ জুন ব্রাহ্মণবাড়িয়া থেকে ভারতীয় নাগরিক দাউদ মার্চেন্টকে গ্রেপ্তার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া থেকেই তার সহযোগী কামাল মিয়া ও ঢাকার মোহাম্মদপুর থেকে জাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসকে/২২২৬ঘ.