ব্রাহ্মণবাড়িয়া, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সরবরাহ লাইনে ত্র"টির কারণে গত শুক্রবার বন্ধ হওয়া তিনটি ইউনিট শনিবার ভোররাতে চালু হয়েছে।
এর ফলে সকাল থেকে জাতীয় গ্রীডে ১৪৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেয়েছে।
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্যাস সরবরাহ লাইনে ত্র"টির কারণে শুক্রবার সকাল ১০টায় ৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম জিটি-১, ৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম জিটি-২ এবং ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এসটি ইউনিট বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, "সরবরাহ লাইনের ত্র"টি সারার পর শনিবার ভোররাত থেকে তিনটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এজে/১২০৭ ঘ.
bdnews24