যশোর, জুন ৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র্যাব-৬-এর যশোর ক্যাম্পের সদস্যরা একটি গাড়ি থেকে ছয় শ' বোতল ফেন্সিডিলসহ দু'জনকে আটক করেছে।
এই ফেন্সিডিল বেনাপোল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে র্যাবের এক কর্মকর্তা জানান।
তিনি জানান, যশোর র্যাব ক্যাম্পের ইনচার্জ নূর মোহাম্মদ তারিক আজিজ ও এএসপি ফয়সাল আহমেদের নেতৃত্বে বুধবার দুপুরে র্যাব সদস্যরা শহরের চাঁচড়ামোড় এলাকায় গাড়িটি থামিয়ে (ঢাকা মেট্রো চ-১১-৫৫৬৪) তাতে তল্লাশি চালায়।
তারা ফেন্সিডিল উদ্ধারসহ গাড়িচালক বাগেরহাটের গবরখালী গ্রামের অসীম পাল ও খুলনার খালিশপুরের বয়রা এলাকার আলী মোহাম্মদ নামের এক ব্যক্তিকে আটক করে বলে তিনি জানান।
গাড়িটিও আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০২৫ ঘ.
bdnews24