২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাভজনক হলে ভারতকে ট্র্যানজিট দেবো না কেন: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ভারতকে ট্র্যানজিট দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বুধবার সচিবালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের কাছে এ মনোভাবের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ভারতকে ট্র্যানজিট দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বুধবার সচিবালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের কাছে এ মনোভাবের কথা জানান। ভারতকে সড়ক অথবা রেল পথে ট্র্যানজিট দেওয়া হচ্ছে কি-না, এ প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, "এটা তো লাভজনক। ভারতকে ট্র্যানজিট দেওয়া হলে আমরাই লাভবান হবো। তাহলে আমরা এটা করবো না কেন? তিনি পাল্টা প্রশ্ন করেন, "আপনারা কি চান না বাংলাদেশ ট্র্যানজিটের মাধ্যমে আয় বাড়িয়ে লাভবান হোক, দেশে আরো নতুন রেলপথ ও মৈত্রী রেল চালু হোক?" প্রতিবেশী ভারতকে ট্র্যানজিট দেওয়ার বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে একটি স্পর্শকাতর বিষয়। প্রধান বিরোধীদল বিএনপি ও তাদের সমমনা দলগুলো এবং বিশেষজ্ঞদের অনেকে এর বিপক্ষে। ব্যবসায়ী স