২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েব ফারুকীর একক আলোকচিত্র প্রদর্শনী চট্টগ্রামে

চট্টগ্রাম অলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে শোয়েব ফারুকীর ছয় দিনের একক আলোকচিত্র প্রদর্শনী। 'মানুষ' শীর্ষক এ প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণী, পেশা, জাতিসত্ত্বা ও বয়সের মানুষের আনন্দ-বেদনা ও জীবন সংগ্রামের ৩০টির বেশি ছবি স্থান পেয়েছে। মানুষের জীবন বৈচিত্র্যসহ প্রকৃতিতে মানুষের অবস্থানের বিভিন্ন নান্দনিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে ছবিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 07:02 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম অলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে শোয়েব ফারুকীর ছয় দিনের একক আলোকচিত্র প্রদর্শনী। 'মানুষ' শীর্ষক এ প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণী, পেশা, জাতিসত্ত্বা ও বয়সের মানুষের আনন্দ-বেদনা ও জীবন সংগ্রামের ৩০টির বেশি ছবি স্থান পেয়েছে। মানুষের জীবন বৈচিত্র্যসহ প্রকৃতিতে মানুষের অবস্থানের বিভিন্ন নান্দনিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে ছবিতে। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া প্রদর্শনী আগামী ৪ জুন পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। শনিবার সন্ধ্যায় অলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জার্মানির অনারারি কনসাল মির্জা শাকিল ইস্পাহানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পীর বাবা মুক্তিযোদ্ধা ও লেখক মিঞা ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ড. সামুয়েল বের্থে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিআর/০১০০ ঘ.