২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে উপ-নির্বাচনে দু'জনের মনোনয়নপত্র প্রত্যাহার

সুনামগঞ্জ-৪ আসনের (সদর-বিশ্বম্ভরপুর) উপ-নির্বাচনে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যহার করেছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির আব্দুল মজিদ এবং স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সামছুল আবেদীন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 06:18 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

সুনামগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম) - সুনামগঞ্জ-৪ আসনের (সদর-বিশ্বম্ভরপুর) উপ-নির্বাচনে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যহার করেছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির আব্দুল মজিদ এবং স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সামছুল আবেদীন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দু'জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অপর তিন প্রার্থী বিএনপি'র ফজলুল হক আসপিয়া, আ. লীগের মতিউর রহমান এবং ন্যাশনাল পিপলস্ পার্টির কৃষক মো. ছাদেকের মনোনয়নপত্র বহাল রয়েছে। আগামী ১৫ জুন এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.