২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে এক তরুণ খুন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মহেশখালী গ্রামে সোমবার রাতে অপু মাস্তান (১৮) নামের এক তরুণ খুন হয়েছেন। এ ঘটনায় শাহ আলম (২০) ও মোহাম্মদ আলী (৪৫) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 07:45 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

মুন্সীগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলার মহেশখালী গ্রামে সোমবার রাতে অপু মাস্তান (১৮) নামের এক তরুণ খুন হয়েছেন। এ ঘটনায় শাহ আলম (২০) ও মোহাম্মদ আলী (৪৫) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত অপু একই গ্রামের হানিফ মাস্তানের ছেলে। সদর থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিকল্পিতভাবে হত্যার পর অপুর লাশটি পুকুরে ফেলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।" মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাইমা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় নিহতের ভাই পারভেজ বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর শাহ আলম ও মোহাম্মদ আলীকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এজে/১৩৫৫ ঘ.