ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (বিটিআরসি) জিয়া আহমেদ বলেছেন, গণতান্ত্রিক সরকারের আমলে স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
আসন্ন (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় নেওয়া 'আলোচনা হয়েছে' এমন উদ্যোগের সূত্র ধরে এ কথা বলেন তিনি।
বিটিআরসির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়েছে যা একটি গণতান্ত্রিক পরিবেশে হতো না বা হয় না। ..অনেক সিদ্ধান্তই তত্ত্ববধায়ক সরকারের আমলে হয়েছে যেগুলো নিয়ে আলোচনা হয়েছে। "
অবৈধ ভিওআইপি কার্যকলাপে জড়িতদের কাছ থেকে তত্ত্ববধায়ক সরকারের আমলে জরিমানা আদায় সম্পর্কে তিনি বলেন, "যারা জরিমানা দিয়েছে তাদের ক্ষেত্র থেকে অভিযোগ রয়েছে জোর জবরদস্তি করা হয়েছে।"
সা
bdnews24