২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে বগি লাইনচ্যুত: ঢাকা-খুলনা ট্রেন পাঁচ ঘণ্টা বন্ধ

পাবনার ঈশ্বরদী উপজেলার ভাঘইল এলাকায় শনিবার দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস টেনের আটটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে ঢাকা-খুলনা রুটে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

পাবনা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ঈশ্বরদী উপজেলার ভাঘইল এলাকায় শনিবার দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস টেনের আটটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে ঢাকা-খুলনা রুটে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন 'মধুমতি' এসে বিকেল সোয়া ৬টার দিকে উদ্ধার কাজ শেষ করে। সন্ধ্যা ৭টার মধ্যে চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয় বলে জানান রেল কর্মকর্তারা। দুর্ঘটনায় আহত ১৫ ট্রেনযাত্রীকে ঈশ্বরদী ও কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে তাদের নাম জানা যায়নি। পশ্চিামাঞ্চলীয় রেলের বিভাগীয় কর্মকর্তা অশ্বিনীকুমার তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাড়ে ৬টার মধ্যে উদ্ধার কাজ শেষ হয়। সন্ধ্যা ৭টার মধ্যে চলাচল স্বাভাবিক হয়ে আসে।" ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর লেনিন জানান, দুপুর দেড়টার দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেন ভাঘইল এলাকায় পৌঁছালে বিকট শব্দে আটটি বগি লাইনচ্যুত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৯ ঘ.