২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়ার রোগমুক্তি কামনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে মিলাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুতর অসুস্থ স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার আশু রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুতর অসুস্থ স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার আশু রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম আবু সাঈদ খান, অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ওয়াজেদ মিয়া রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/১৭৩৮ ঘ.