সাতক্ষীরা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লুটপাট, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ২৪ 'রাজাকার'-এর বিরুদ্ধে মামলা হয়েছে সাতক্ষীরার একটি আদালতে।
বুধবার বিচার বিভাগীয় হাকিম এমএ সাঈদ-এর আদালতে মামলাটি দায়ের করেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের সামছুর রহমান (৬৫)।
আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসাবে গণ্য করে শ্যামনগর থানাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়।
আসামিরা হলেন, শ্যামনগর উপজেলার তারানীপুর গ্রামের আজিজ হাসান (৭২), সুরোত আলী (৭০), আমিরুল মোল্লা (৬৫), মোহাম্মদ শেখ (৭৮), সোরা গ্রামের মুনসুর গাজী (৬১), ইসাহাক গাজী (৬৮), আনসার গাজী (৫৮), সোবহান গাজী (৬০), ভেটখালি গ্রামের গফুর গাজী (৬৩), জতিন্দ্রনগর গ্রামের ইমদাদ সরদার (৭২), শ্রীফলকাঠি গ্রামের ইসরাফিল মোল্লা (৮০), কুদ্দুস মোল্লা (৭৫), শুকুর আলী মোল্লা (৬৮), মোহাম্মদ আলী গাজী (৬০), আব্দুল বারি গাজী (৬২), জলিল গাজী (৬০), মুন্সিগঞ্জ গ্রামের মুনসুর সরদার (৭৮), ফজের আলী গাজী (৬৫), জিয়াদ গাজী (৫৮), কুরবান গাজী (৬৫), মীরগাঙ্গ গ্রামের আবুল সরদার (৭০), কৈখালি গ্রামের কাসেম মোড়ল (৭০), হযরত মোড়ল (৬৮) ও মুসা কারিকর (৬৫)।
এজাহারে উল্লে
bdnews24