২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পুকুরে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সোমবার দুপুরে পুকুরে ডুবে সজীব আহমেদ (১৮) নামে একজন এইচএসসি পরীক্ষার্থী মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

চাঁদপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সোমবার দুপুরে পুকুরে ডুবে সজীব আহমেদ (১৮) নামে একজন এইচএসসি পরীক্ষার্থী মারা গেছে। সজীব মতলব ডিগ্রি কলেজে হোস্টেলে থেকে পড়াশুনা করতেন। তার বাড়ি বরিশাল। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে কলেজের পুকুরে কয়েকজন বন্ধুসহ সজিব গোসল করতে নামে। এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে সজীব তলিয়ে যায়। পরে মৃত অবস্থায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.