২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বিকেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান অভ্যাগতদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সংবর্ধনায় প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন, মন্ত্রিসভার সদস্যবর্গ ও তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, এইচ এম এরশাদ, সংসদের স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক ও গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১৫ঘ.