২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ঝড়ে ট্রলার ডুবি, তিনটি লাশ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি এলাকায় সুগন্ধা নদীতে মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। রাত পৌনে ১০ টা পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত ৮ থেকে ৯ জন নিখোঁজ রয়েছেন। মৃত অবস্থায় উদ্ধার করা তিনজনই মহিলা। এদের মধ্যে একজন হলেন- রুনু বেগম (৩৫)। তিনি ক্ষুদ্রকাঠি গ্রামের বাসিন্দা ও রহমতপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলীর স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

বরিশাল, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি এলাকায় সুগন্ধা নদীতে মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। রাত পৌনে ১০ টা পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত ৮ থেকে ৯ জন নিখোঁজ রয়েছেন। মৃত অবস্থায় উদ্ধার করা তিনজনই মহিলা। এদের মধ্যে একজন হলেন- রুনু বেগম (৩৫)। তিনি ক্ষুদ্রকাঠি গ্রামের বাসিন্দা ও রহমতপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলীর স্ত্রী। ট্রলার যাত্রী উপজেলার দেহেরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাদল জানান, সন্ধ্যা ৭টার দিকে ২৫/৩০ জন যাত্রী নিয়ে ক্ষুদ্রকাঠি থেকে বাহেরচর যাচ্ছিল ট্রলারটি। নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ রিয়াজ জানান, এখনও ৮/৯জন যাত্রী নিখোঁজ বলে তিনি নিশ্চিত হয়েছেন। ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, রাত ৯টায় জোছনা নামের একজনকে উদ্ধার করা হয়েছে। তাকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। তার বাড়ি রংপুর। তিনি জানান, তিন জনের লাশ বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আছে। বাকিদেরে উদ্ধার করার জন্য পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ওসি আরও জানান, ঘটনার পর থেকে এখন পর্যন্ত চারজনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৫ ঘ.