দিনাজপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট প্রায় পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে।
যান্ত্রিক ত্র"টির কারণে গত ১৫ মার্চ রাতে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে মেরামতের কাজ চলছে। আগামী সোমবার নাগাদ ইউনিটটি চালু করা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কনডেনসার টিউব লিকেজ-এর কারণে ১৫ মার্চ রাত সাড়ে ১১টায় কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।
তিনি জানান, এ ত্র"টির কারণে পানিতে অতিরিক্ত পরিমাণে সিলিকা থাকছে। সিলিকার আধিক্যের কারণে টারবাইন ব্লেড ক্ষতিগ্রস্ত হয়। তাই টিউব মেরামতের জন্য ইউনিটটি বন্ধ রাখা হয়েছে।
প্রধান প্রকৌশলী জানান, ১২৫ মেগাওয়াট ক্ষমতার অপর ইউনিটটি চালু আছে। এ থেকে ১০৫ থেকে ১০৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। নিজস্ব প্রয়োজন মিটিয়ে প্রায় ৯০ থেকে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হচ্ছে এ ইউনিট থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.
bdnews24