২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত ৪৫ আসনে মনোনয়ন পত্র জমা পড়েছে ৪৬ টি

জাতীয় সংসদে সংরক্ষিত ৪৫ নারী আসনের বিপরীতে ৪৬ জন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এ দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে সংরক্ষিত ৪৫ নারী আসনের বিপরীতে ৪৬ জন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এ দিন। দলগত কোটার ভিত্তিতে আওয়ামী লীগ ৩৬টি, বিএনপি ৫টি এবং জাতীয় পার্টি ৪টি আসন পেয়েছে। এর বাইরে জাপার একজন বিদ্রোহী প্রার্থীও মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয় পত্র দাখিলের সময় দল তিনটির পক্ষে তাদের প্রতিনিধি, প্রার্থী ও তাদের প্রস্তাবক এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ঘোষিত চূড়ান্ত প্রার্থীদের সবাই মনোনয়নপত্র জমা দিলেও বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী তালিকায় শেষ মুহুর্তে কিছুটা পরিবর্তন আনা হয়। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়পত্র বাছাইয়ের জন্য ১৫ মার্চ এবং প্রত্যাহারের জন্য ১৯ মার্চ নির্ধারিত রয়েছে। আগামী ৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী জানান, দলীয় কোটার সমান সংখ্যক প্রার্থী থাকায় আওয়ামী লীগ ও বিএনপি'র প্রার্থীরা ১৯ মার্চ সাংসদ নির্বাচিত হবেন। তবে জাতীয় পার্টির জটিলতা শেষ না হলে জাপা'র প্রার্থীদের নির্বাচন করতে হবে। শেষ পর্যন্ত একজন মনোনয়ন প্রত্যাহার করলে জাপার চার প্রার্থীকে ১৯ মার্চ নির্বাচিত ঘোষণা করা হবে। জাতীয় পার্টির ৪ আসনে প্রার্থী ৫ জন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সকালে দলীয় কোটা অনুযায়ী ৪ মহিলা প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেন। তিনি জানান, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংরক্ষিত মহিলা আসনে চারজনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এরা হলেন