২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিআই,স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকা আসছে

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এবং যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকা আসছে। পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এবং যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকা আসছে। পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বৃহস্পতিবার বিডিনিউজ২৪ডটকমকে তিনি বলেন, "আমি আশা করি আগামী সপ্তাহের কোনো এক সময় তারা আসবেন।" বিডিআর সদর দপ্তরের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে যাদেরকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি তাদের ব্যাপারে ফরেনসিক তদন্তে সহায়তা দেবে এই এফবিআই ও স্কটল্যাণ্ড ইয়ার্ড তদন্ত দল। বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এফবিআই এবং স্কটল্যাণ্ড ইয়ার্ডের ফরেনসিক সহায়তা চেয়েছিলেন। এব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিক অনরোধও জানান। বিডিনিউজ ২৪ ডটকম/কেআরসি/এইচএ/২৩১২ঘ.