রাজশাহী, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর মোহনপুরে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত দাউদ হোসেন ও নুরে আনোয়ার মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্য ছিলেন এবং ওই এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
দুদিনের রিমান্ডে তারা এ স্বীকারোক্তি করে বলে পুলিশ জানিয়েছে। সোমবার দুপুরে রিমাণ্ড শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এস কে খোদা নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিমান্ড শেষে গ্রেপ্তারকৃতদের রাজশাহীর বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে হাকিম মুহাম্মদ আলমগীর তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিলন বলেন, "জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি বাহিনীকে সহায়তার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যগুলো খতিয়ে দেখা হচ্ছে।"
তবে জিজ্ঞাসাবাদের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকার করেন তিনি।
ওসি বলেন, অপর ১৭ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শুক্রবার মোহনপুরের বেড়াবাড়ি গ্রামের ডাইংপাড়ার নিজ বাড়ি থেকে দাউদ হোসেন ও নুরে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এরা এলাকায় জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
মুক্তিযুদ্ধের সময় মোহনপুরের মুগরাইল এলাকায় মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী ১৫ জনকে হত্যা, লুটপাট, ধর্ষণের অভিযোগে গত বছর ২২ জুন রাজশাহী মহানগরের শাহ মখদুম থানাধীন বীরসইল এলাকার মেজারুল শেখ রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে এ দুজনসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। মেজারুল শহীদ মুক্তিযোদ্ধার বশির উদ্দিন শেখের ছেলে।
একই বছরের ১৩ সেপ্টেম্বর তদন্ত শেষে পুলিশ মামলাটি রেকর্ড করে।
মামলার অপর আসামিরা হলেন- পবার ময়েন উদ্দিন সরদার, বয়েন উদ্দিন সরদার, মোহনপুরের বেড়াবাড়ি বামনদিঘি এলাকার শামসুদ্দিন, সিরাজুল ইসলাম, মতিউর রহমান, আওয়াল, রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকার আলিম, আব্দুল হাই, আব্দুল হক, মান্নান, দুর্গাপুরের কানপাড়া এলাকার আবু সাইদ, আব্দুল কুদ্দুস, নগরীর শাহ্ মখদুম থানার বীরসইল এলাকার আবুল, জান বখশ মণ্ডল, রেজাবুল ও কালু, পবার মদনহাটি এলাকার শফিউল্ল
bdnews24