২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়া থানার ওসি প্রত্যাহার

অদক্ষতার অভিযোগে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদিরকে মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অদক্ষতার অভিযোগে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদিরকে মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাজে অদক্ষতা, দুর্বলতা এবং ওসি হিসেবে কর্মকাণ্ড সন্তোষজনক না হওয়ায় তাকে মঙ্গলবার বিকেলে প্রত্যাহার করা হয়।" বিকেলে পটিয়ায় কমিউিনিটি পুলিশের এক মতবিনিময় সভায় ওসি আবদুল কাদিরের বিরুদ্ধে এসব অভিযোগ আসে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, "কাদিরের বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাকে আজ (মঙ্গলবার) বিকেলেই জেলা পুলিশ লাইনে যোগ দিতে বলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২০৩১ ঘ.