২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা, নিহত ১

মাছ ধরাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 04:04 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ ধরাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে। উপজেলার খান্দুরা গ্রামে মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফরিদা খাতুন (৪০)। এ ছাড়া আহত প্রতিবেশী উমরাজান বেগম (৫৫) ও তার ছেলে কাউসারকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসিরনগনর থানার ওসি গোলাম ফারুক বলেন, খান্দুরা গ্রামের পশ্চিম মধ্যপাড়ার একটি পুকুরে মাছ ধরা নিয়ে বিকালে দিলু মিয়া (৩৫) নামের একজনের সঙ্গে প্রতিবেশী ফরিদা খাতুনের কথা কাটাকাটি হয়। এর জেরে দিলু মিয়ার দলবল নিয়ে ফরিদার বাড়িতে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাকে বাঁচাতে এসে দু'জন আহত হন। পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতেই মামলা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪১ ঘ.