ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ করতে যাচ্ছে সরকার।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় ৫৩১ কোটি টাকা ব্যয় সংক্রান্ত 'দক্ষিণ পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ নেটওয়ার্ক প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে পরিকল্পনা সচিব মো. হাবিব উল্যাহ মজুমদার সাংবাদিকদের বলেন, "এ প্রকল্পের আওতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় গ্যাস বিতরণ করা হবে।"
হাবিব উল্ল্যাহ জানান, আগামী জানুয়ারি থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে এবং ২০১২ সালের জুনে শেষ হবে।
তিনি বলেন, এ প্রকল্পের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস বিতরণ করা হবে এবং অন্য একটি প্রকল্পের আওতায় পাবনার ইশ্বরদি থেকে ওই অঞ্চলে গ্যাস সংযোগের কাজ চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এদিন ৩৬০৬ কোটি টাকার ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
১১টি প্রকল্পের মধ্যে ২২২৬ কোটি টাকার চারটি প্রকল্পই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের।
এগুলো হলো- ১ হাজার কোটি টাকা ব্যয়ে 'তিতাস গ্যাস ফিল্ডে গ্যাস উদগীরন নিয়ন্ত্রণ এবং এ ফিল্ডের মূল্যায়ন ও উন্নয়ন প্রকল্প', ৬৩৯ কোটি টাকা ব্যয়ে 'গ্যাস ট্রান্সমিশন ক্যাপাসিটি এক্সপানশন (আশুগঞ্জ থেকে বাখরাবাদ) প্রকল্প', ৫৩১ কোটি টাকা ব্যয়ে 'দক্ষিণ
bdnews24