২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর

দুর্ঘটনায় সহপাঠি আহত হওয়ার জেরে সোমবার দুপুরে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

সাভার, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্ঘটনায় সহপাঠি আহত হওয়ার জেরে সোমবার দুপুরে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত অবরোধের সময় শিক্ষার্থীরা শতাধিক যানবাহন ভাংচুর করে। পুলিশ জানায়, সকাল ১১টার দিকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী শিউলি আক্তারকে (২২) কয়লা বোঝাই একটি ট্রাক চাপা দেয়। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। শিউলি ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার সোহরাব হোসেনের মেয়ে। তিনি গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওথেরাপী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিউলি আহত হওয়ার জেরে তার সহপাঠীরা দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ ছাত্ররা এ সময় শতাধিক যানবাহন ভাংচুর করে। ভাঙ্গা গ্লাসের টুকরা লেগে প্রায় ২০ ব্যক্তি আহত হয়। এ সময় মহাসড়কে শত শত যান আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ওসি সিরাজুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল গণি ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক ঘটনাস্থলে যান। সাংসদ মুরাদ আহত ছাত্রীর সুচিকিৎসা, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চারটি