২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ১২ দোকান ক্ষতিগ্রস্ত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রোববার রাতে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 06:39 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

চাঁদপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রোববার রাতে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। রাত ১০টার দিকে উপজেলার শোরশাক মধ্য বাজারে আগুনে এ ক্ষয়ক্ষতি হয় বলে দমকল বাহিনী জানিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শাহরাস্তি দমকল বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্য বাজার এলাকায় কামরুজ্জামানের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা প্রায় দু ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল কর্মকর্তাদের ধারণা। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- সেলুন, মুদি দোকান, ফলের দোকান, কসমেটিকস সামগ্রীর দোকান, লন্ড্রি, সুতার দোকান ইত্যাদি। অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানালেও ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩৩ ঘ.