ঢাকা, ০৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম শাহ আলম সারওয়ার ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন।
সারওয়ার ১৯৮২ সালে বিদেশি ব্যাংক এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে মানেজমেন্ট ট্রেইনার অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
এর পর তিনি বিভিন্ন সময়ে বিসিআইসি, স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, আইপিডিসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এম শাহ আলম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ভিকটোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৪১ঘ.
bdnews24