২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে মার্কিন দূত ভারভিয়েরের সাক্ষাত

সফররত যুক্তরাষ্ট্রের গ্লোবাল উইমেন্স ইস্যুজ দপ্তরের অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মেলান ভারভিয়ের মঙ্গলবার বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত যুক্তরাষ্ট্রের গ্লোবাল উইমেন্স ইস্যুজ দপ্তরের অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মেলান ভারভিয়ের মঙ্গলবার বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাত করেন। সন্ধ্যা সাড়ে ৮টা থেকে প্রায় এক ঘন্টা তিনি বিরোধী দলীয় নেতার সঙ্গে কথা বলেন। পরে রাষ্ট্রদূত ভারভিয়ের সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে আশাপ্রদ অগ্রগতি অর্জন করেছে। এসব খাতে এ দেশটি বিশ্বস্বীকৃতি অর্জন করেছে।'' বাংলাদেশ তার নিজস্ব সমস্যা ও চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, শমসের মবিন চৌধুরী ও মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ভারভিয়ের তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকা পৌঁছান। তিনি সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন। রাষ্ট্রদূত ভারভিয়ের গ্লোবাল উইমেন্স ইস্যুজ দপ্তরের প্রথম অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ক্লিনটন প্রশাসনের সময় ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের চিফ অব স্টাফ হিসেবে কাজ করেন। ১৯৯৫ সালে তিনি হিলারি ক্লিনটনের সঙ্গে বাংলাদেশ সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২২৫৫ঘ.