ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালে রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ চলছে।
মঙ্গলবার মামলার নির্ধারিত তারিখে রাষ্ট্রপক্ষের তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতের বিচারক কানিজ আক্তার নাসরীনা খানম।
আগামী ১৬ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার আদালতে যে তিনজন সাক্ষ্য দিয়েছেন তারা হলেন উপ পরিদর্শক আলাউদ্দিন খান, হিরু মিয়া ও আমজাদ হোসেন। এনিয়ে মামলায় ২০ জনের সাক্ষ্য নেওয়া হল।
এসময় নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ৫ জনকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি মাহবুবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এসকে/১৯২২ঘ.
bdnews24