২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়ায় দুই পুলিশকে মারধর

মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়ায় রংপুরে দুই পুলিশ কনস্টেবলকে মারধর করেছে জনতা। রোববার রাতে মিঠাপুকুর উপজেলার পাগলার বাজারে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

রংপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়ায় রংপুরে দুই পুলিশ কনস্টেবলকে মারধর করেছে জনতা। রোববার রাতে মিঠাপুকুর উপজেলার পাগলার বাজারে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই কনস্টেবলকে প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এরা হলেন- মিঠাপুকুর থানার বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল অব্দুল গফুর ও দুলাল মিয়া। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে এলাকাবাসী হোসেন ওরফে হোসেন পাগলা নামে এক মাদক বিক্রেতাকে মদসহ আটক করে ওই দুই পুলিশ কনস্টেবলের হাতে দেয়। কিন্তু তারা হোসেনকে থানায় না দিয়ে ছেড়ে দেন। পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা দুই পুলিশকে আটক করে মারধর করে একটি ঘরে আটকে রাখে। পরে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন ও তিনি (ওসি) ঘটনাস্থলে গিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা শান্ত হয়। উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিঠাপুকুরকে মাদকমুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৬ ঘ.