২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে বৃহস্পতিবার শুরু হচ্ছে লোকজ উৎসব

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দু'দিনব্যাপী 'গ্রামীণফোন-শিকড় লালন-হাছন লোকজ উৎসব-২০০৯' শুরু হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

সিলেট, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দু'দিনব্যাপী 'গ্রামীণফোন-শিকড় লালন-হাছন লোকজ উৎসব-২০০৯' শুরু হচ্ছে বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'শিকড়' এ উৎসবের আয়োজন করছে। সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান রাসেল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন করবেন।" উৎসবটি সদ্য প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নামে উৎসর্গ করা হবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে লোকজ ধারার সঙ্গে সম্পৃক্ত দেশের চার গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে। এরা হলেন- বাউল সঙ্গীতে শাহ আব্দুল করিম (মরণোত্তর), শাস্ত্রীয় সঙ্গীতে রামকানাই দাস, লোক সঙ্গীতে বিজিত লাল দাস এবং গণ সঙ্গীতে ভবতোষ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/২১৪৫ ঘ.