ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. কামালউদ্দিনকে ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তিন বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
ইরাকে মার্কিন হামলা শুরু হওয়ার পর ২০০৩ সালে দেশটিতে বাংলাদেশের কূটনৈতিক মিশন বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বাভাবিক অবস্থা ফিরে আসায় প্রায় ৬ বছর পর বাংলাদেশের নতুন কূটনৈতিক মিশন খোলার উদ্যোগ হিসেবে এ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/২০৫২ ঘ.
bdnews24