২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বেসিস সফটওয়্যার মেলা মঙ্গলবার শুরু

বেসিস সফট এক্সপো-২০০৯ মেলা মঙ্গলবার শুরু হচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ৯৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ১৫৬টি স্টল ও প্যাভিলিয়ন থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বেসিস সফট এক্সপো-২০০৯ মেলা মঙ্গলবার শুরু হচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ৯৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ১৫৬টি স্টল ও প্যাভিলিয়ন থাকবে। সকাল সাড়ে ১১টায় পাঁচ দিনব্যাপী এ মেলা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল আল আবদুল মুহিত। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক সফটওয়্যার ও তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর কর্মকর্তারা এ তথ্য জানান। তারা জানান, মেলায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, হংকং, শ্রীলংকা ও সৌদি আরবের কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া মেলায় সফট এক্সপো-২০০৯ -এ তথ্য প্রযুক্তি বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন থাকছে। এসব সেমিনারে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রবন্ধ উপস্থাপন করবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশমূল্য রাখা হয়েছে ২০ টাকা। তবে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী দিন দুপুর ১টা পর্যন্ত সদর্শনার্থীর জন্য মেলা উন্মুক্ত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/এমএসবি/২০১৫ ঘ.