সিরাজগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের তাড়াশে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে শনিবার এক কৃষক নিহত হয়েছেন।
সকাল ৯টার দিকে চর-খরখরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে নিহত কৃষকের নাম আজিমুদ্দিন (৪০)।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই গ্রামের ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চর-খরখরিয়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে চাষ করতে গেলে কৃষক আজিমুদ্দিন প্রতিপক্ষের লাঠির আঘাতে মারা যান।"
তিনি বলেন, "ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই গ্রামের রফিকুল (২২), মালেক (২৫), জাবেদ আলী (৩৫), ছাবের আলী (২২), আবেদ আলী (৩৭) ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪১২ ঘ.
bdnews24