২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬শে জানুয়ারি বরিশালে শুরু হচ্ছে আমেরিকা সপ্তাহ

ঢাকাস্থ মার্কিন দূতাবাস আগামী ২৬শে থেকে ২৮শে জানুয়ারি বরিশালে "আমেরিকা সপ্তাহ" আয়োজন করেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 'আমেরিকা সপ্তাহে' রাজধানী ঢাকার বাইরে বসবাসকারীদের কাছে স্থানীয় দূতাবাসের কার্যক্রম তুলে ধরার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের মধ্যকার বন্ধন ফুটিয়ে তোলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকাস্থ মার্কিন দূতাবাস আগামী ২৬শে থেকে ২৮শে জানুয়ারি বরিশালে "আমেরিকা সপ্তাহ" আয়োজন করেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 'আমেরিকা সপ্তাহে' রাজধানী ঢাকার বাইরে বসবাসকারীদের কাছে স্থানীয় দূতাবাসের কার্যক্রম তুলে ধরার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের মধ্যকার বন্ধন ফুটিয়ে তোলা হয়। এর আগে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেটে 'আমেরিকা সপ্তাহ' অনুষ্ঠিত হয়েছে। এবারের আমেরিকা সপ্তাহে বরিশালে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত কর্মসূচি উপস্থাপন করা হবে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ,ভিসার জন্য আবেদন করা বা মার্কিন সরকারের কোনো উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণের পদ্ধতি জানতে পারবেন দর্শনার্থীরা। যুক্তরাষ্ট্র দূতাবাস একটি জ্যাজ সঙ্গীতানুষ্ঠানের এবং নন্দিত আমেরিকান চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করেছে। আগের 'আমেরিকা সপ্তাহ'-গুলোর ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও যুক্তরাষ্ট্র দূতাবাস, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ও এর উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহ এবং যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত ৪০টি বুথ থাকবে। এ সব বুথ বরিশাল ক্লাব এবং বরিশাল কমিউনিটি সেন্টারে স্থাপন করা হবে। বুথগুলো ২৬শে জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং ২৭ ও ২৮ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/